মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

নেছারাবাদে ডিবির অভিযানে ইয়াবা সহ ৫ বিক্রেতা আটক।

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।

গত কাল ১২ জানুয়ারী ভোর রাত ২ টায় বিশেষ অভিযানের মাধ্যমে নেছারাবাদ থেকে ইয়াবা সহ ৫ বিক্রেতাকে আটক করে পিরোজপুর ডিবি
পুলিশের একটি চৌকস টিম।মামলার এজাহার সূত্রে জানাযায় পিরোজপুর ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত জামানের নেতৃত্বে একটি চৌকশ টিম সোহাগদল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বকুল তলা থেকে ১০০ পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন সোহাগদল ৭ নং ওয়ার্ডের এস এম হেমায়েত উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম রাকু(৪৪),একই ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে বেল্লাল,সাইফুল ইসলাম(৩১),সোহাগ খলিফা(৩৫),বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের আল মামুন মাসুমের ছেলে রাজ বাহাদুর(২৪)।পরে তাদেরকে পিরোজপুর ডিবির এস আই পলাশ বিশ্বাস এজাহার দাখিল করত এস আই মোস্তফা শওকত জামান বাদী হয়ে পিরোজপুর আদালতে প্রেরন করেন। নেছারাবাদ থানার মামলা নং ০৭।
মামলার বাদী এস আই শওকত জামান এ প্রতিনিধিকে জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সোহাগদল ইউনিয়নের বকুল তলায় রাকিবুল ইসলাম রাকুর টিনসেড বিল্ডিংএ বসে ইয়াবা বিক্রি চলছে। সংগীয় ফোর্স সহ ৫ জন আসামীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হই এবং ডিবির এস আই পলাশ বিশ্বাসের দাখিলকৃত এজাহারে আমি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)সরনি ১০(ক) মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করি।জব্দকৃত ১০০ পিস ইয়াবার অবৈধ বাজার মুল্য আনুমানিক ৪০,০০০/ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ