নেছারাবাদে গোয়েন্দা শাখার অভিযানে অবৈধ মাটি কাটায় চারটি টলারসহ আটক ১১
নেছারাবাদ প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড় গোনমানে দীর্ঘদিন যাবৎ ঘরে নদী ভাঙ্গন কূলে ইটের মালিকেরা লেবার সর্দারের মাধ্যমে মাটি কেটে নেয়। বছরের পর বছর বাটার মালিকেরা সুযোগ বুঝে অবৈধ ভাবে মাটি নেয় কখনো দিনের বেলা, কখনো ভোর বেলা আবার কখনো রাত্রি বেলা। স্থানীয় প্রশাসন জেল জরিমানা করার পরেও তারা তাদের অবৈধ মাটি কাটা কখনো বন্ধ করেনি। গত বছর স্থানীয় সাংবাদিকদের সহায়তায় প্রশাসনের মাধ্যমে মেসার্স সততা ও মেসার্স আশা ব্রিকসহ অন্য বাটায় তাদের সাতটি মাটি বহনকারীটলার এবং লেবার আটক করে আইনের আওতায় আনা হয় কিন্তু তৎকালিন ক্ষমতার জোড় অরা এখনো বহাল রেখে অবৈধ মাটি কাটা অব্যহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার গোয়েঙ্গা শাখা এসআই মোঃ আসিকুর রহমানের নেতৃত্বে তার বাহিনী নিয়ে মেসার্স সতত্র এবং মেসার্স আশা ব্রিক এর চারটি মাটি ভর্তিটলার এবং এগারোজন লেবারদের আটক করেন। তাদের আসার খবর পেয়ে কিছু লেবার পালিয়ে যায়। গোয়েন্দা শাখার মাধ্যমে আটক কৃতরা হলেন ১। আঃ রাহমান (৩২) পিতা আঃ গনী, ২। মোঃ সাইদুল ঢালী (৩০), পিতা মোঃ সামাদ ঢালী, ৩। মোঃ ইব্রাহীম সর্বদার (৩৫) পিতা মোঃ ইসমাইল সরদার, ৪। মোঃ সত্তার (৪৩) পিতা আঃ গফফার, ৫। মোঃ সাইফুল (২৬) পিতা তাহির গাজী, ৬। মোঃ জাকির (২৮) পিতা মোঃ সত্তার মোল্লা, ৭। নুর ইসলাম (৪০) পিতা মুক্তার হোসেন, ৮। আলমগীর (৩৫) পিতা মৃত আসরাফ ঢালী, ৯। কামরুল ইসলাম (২৫) পিতা মৃত মোস্তাজ ঢালী, ১০। আঃ সহিদ ঢালী (৪০) পিতা সাহেদ ঢালী, ১১। মোঃ আনিসুর রহমান (৪৫) পিতা মোঃ মনসুর সানা। তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রায়হান মাহামুদ ৬,০০,০০০/(হয় লক্ষ) টাকা জরিমানাসহ টলার ও মাটি জব্দ করেন। পিরোজপুর গোয়েন্দা শাখার এসআই আসিকুর রহমান বলেন, আমাদের এ অভিযান শুধু মাত্র অধে মাটি কাটার উপর নয় আমরা মাদক, ইফটিডিং সহ সকল অবেধ বিষয়ের উপর আমাদের অভিযান সব সময় চলমান থাকবে। তিনি আরো বলেন, এ সফল অভিযানের উপর সকলের সহযোগীতা কামনা করি।