মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর প্রতিনিধি)

নেছারাবাদে এক ব্যাবসায়িকে ৪০০০/ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ব্যাবসায়ীর নাম তৌহিদুল ইসলাম তিনি স্হানীয় সোহাগদল গ্রামের বাসিন্দা মিজানুর রহমান এর ছেলে এবং ইন্দেরহাট সিনেমাহল রোডে অবস্হিত তৌহিদ ষ্টোরের স্বত্বাধিকারী বলে জানাযায়।সূত্র জানায় ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে নেছারাবাদ উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) রায়হান মাহমুদ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে বের হলে দুপুর ১২ টার দিকে ইন্দেরহাট বাজারে প্রবেশ করেন। তখন সিনেমাহল রোডের উত্তর মাথার তৌহিদ ষ্টোরের সামনে দাড়ালে তিনি মেয়াদোত্তীর্ণ পন্য দেখতে পান।তাৎক্ষণিকভাবে তিনি সাথে থাকা আনসার বাহিনীকে দোকানে থাকা সবগুলো ভেজাল ও মেয়াদোত্তীর্ন পন্য সামনে বের করে নষ্ট করার নির্দেশ দেন এবং দোকানের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০০০/ টাকা জরিমানা করেন।জরিমানার
টাকা আদায় করা হয়েছে বলে জানান নেছারাবাদ ভুমি অফিস সহকারী রুবেল হাওলাদার।
এবিষয় সম্পর্কে জানতে চাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড রায়হান মাহমুদ জানান ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ পন্য রাখার দায়ে একজনকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।জ্বনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত আছে সেটা ভবিষ্যতেও থাকবে।আমি ভোক্তাদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখব আপনারা পন্য কেনার আগে অবশ্যই মোড়কের গায়ে থাকা মেয়াদ এবং মুল্য দেখে কিনবেন তাহলে কোন অসাধু ব্যাবসায়ী আপনাদেরকে প্রতারিত করতে পারবেনা।
ভ্রাম্যমান আদালত পরিচালনার ঘটনায় সাধুবাদ জানিয়েছে ইন্দেরহাট বন্দর কমিটি সহ সুশীল সমাজ। বাজারে অবৈধ মজুদ এবং সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ও দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ