বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

নেছারাবাদে আওয়ামীলীগ নেতার ষড়যন্ত্রের জালে বিএনপি সংশ্লিষ্ট নেতাকর্মী, প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ। 

মোল্লা মোহাম্মাদ সোহেল। নিজস্ব প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।দৈহারী ইউনিয়ন যুবদল নেতা মো. রাসেল শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব শাহ্ এবং কৃষকদল নেতা মো. রিয়াজ শেখ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জ্যোতিষ সিকদারসহ একটি কুচক্রি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে।তারা জানান, প্রকৃত ঘটনা হলো—রমেন মন্ডলের সুপারি ও নারিকেল বাগান চার বছরের জন্য নগদ অর্থের বিনিময়ে চুক্তিনামার মাধ্যমে ক্রয় করা হয়েছে। এ সংক্রান্ত চুক্তিনামা, রমেন মন্ডলের দলিলপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সম্পন্ন রয়েছে।

নেতাকর্মীরা আরও বলেন, চুক্তির বিষয়টি সম্পূর্ণ বৈধ ও স্বচ্ছ হলেও বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা দাবি করেন, সাধারণ মানুষের মতামত ও বাস্তব চিত্র তুলে ধরার কারণেই একটি মহল ক্ষুব্ধ হয়ে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।স্থানীয় সাধারণ মানুষদের একাংশের মতে, অতীতে জ্যোতিষ সিকদারের মাধ্যমে অনেকেই নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন, যার প্রতিফলন আজ জনমনে ক্ষোভ হিসেবে প্রকাশ পাচ্ছে।

অভিযুক্ত নেতারা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ