শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি)তে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) অটো চালকের মর্মান্তিক মৃত্যু নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. আজিজ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইট ভাটায় ব্যবহারের উদ্দেশ্যে এই মাটি কাটা হচ্ছিল বলে জানা গেছে।
​গতকাল (শনিবার) নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদী সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটারত অবস্থায় মো. আজিজকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ সাংবাদিকদের জানান, ​”নদী বা কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য চরম হুমকিস্বরূপ। সরকারি নির্দেশনা অমান্য করে যারা এই ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
​অভিযান চলাকালে থানা পুলিশের এসআই নাসির এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। স্থানীয়রা জানান মেসার্স ইরম ব্রিকস ফিল্ড এর জন্য এ মাটি কাটা হচ্ছিল।আমরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং নদী ভাঙন রোধে এ ধরণের তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ