বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

জমির বিরোধে মাদারীপুরে প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম

জমির বিরোধে মাদারীপুরে প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম
লিখন মুন্সী মাদারীপুর থেকে:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মফিজ আকনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় সোমবার (১০ মার্চ) রাতে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগি পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত একই এলাকার নাসির আকনসহ অন্যরা পলাতক রয়েছে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘ দিন ধরে সম্প্রীতি সমবায় সমিতি নামে একটি সংস্থার জায়গা নিয়ে নাসিম আকন ও নয়ন আকনের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে আদালতে উভয়ে পক্ষ মামলা দায়ের করেন। এক পর্যায়ে স্থানীয় শালীস মিমাংসা করে মামলা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক নয়ন আকন পক্ষের লোকজন মামলা তুলে নেয়। কিন্তু নাসিম আকন মামলা তুলে নেয় ন। ফলে বিরোধ চলেই আসছিল। গত ৯ মার্চ রাতে নয়ন আকনের ভগ্নিপতি সিঙ্গাপুর প্রবাসী মফিজ আকন নগদ তিন লাখ টাকা নিয়ে বাড়ী ফিরছিল। এসময় চরগোবিন্দপুরের আবু সিপাইয়ে বাড়ীর সামনে আসলে পরিকল্পিতভাবে তার উপর হামলা করে। এসময় তাকে অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয়। পরে তার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় তার মাথা ও শরীরের একাধিক স্থানে জখম হয়। এব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে নয়ন আকন বলেন, ‘আমার ভগ্নিপতির উপর নাসির আকন, শাহাদাত আকন, রিফাত আকন, ফাহাদ আকনসহ ৮ থেকে ১০ জন হামলা করে গুরুতর জখম করেছে। সেই সাথে তার সাথে নগদ তিন লাখ টাকা, এক ভরি স্বর্ণ, মোবাইল ফোনসহ নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে। তাদের বাড়ীতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের কোন বক্তব্য নেয়া যায়নি।
এব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেচুর রহমান বলেন, ‘বিষয়টি লিখিতভাবে পেয়েছি। তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করা হবে।যদি অভিযুক্তদের বিষয়টি সত্য হয় তাহলে গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ