কালকিনিতে বিদায় সংবর্ধনা
বি.এম.হানিফ,কালকিনি।
মাদারীপুরের কালকিনিতে কেঁদে ও কাঁদিয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা নিলেন ৪জন প্রধান শিক্ষক। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেন, শিক্ষক জীবনের স্মৃতিচারণ ও নিজেদের শিক্ষক জীবনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গেপড়েন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম.হেমায়েত হোসেন, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।
এসময় হলরুমে বিভিন্ন স্কুলের শিক্ষকদের চোখে পানি ছলচল করে নিস্তব্ধতা নেমে আসে সকলের মধ্যে। কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে গত শুক্রবার বিকেলে কালকিনি উপজেলা পরিষদ হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর অতিথি বৃন্দ ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফুল দিয়ে বিদায় সয়বর্ধনা দেওয়া হয়। আলোচকগণ বিদায়ী শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেন, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক খলিলুর রহমান, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান। এ চারজন শিক্ষককে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে ও শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম,কালকিনি পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান, কালকিনি উপজেলা মাধ্যমিক সুপারভাইজার স্বপ্না আক্তার, কয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিয়া জমাদ্দার,ডাসার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিত কুমার তালুকদার, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ পালসহ কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা ও সহযোগি কর্মচারীবৃন্দরা।