শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় কমিটির উন্নায়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

গতকাল বাংলাদেশ প্রসেক্লাব বরিশাল বিভাগীয় উন্নায়ন সভা অনুষ্ঠিত হয়েছে সাগর কন্যা কুয়াকাটায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানঁ। বরিশাল বিভাগীয় উন্নায়ন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নওরোজ হিরা, আহবায়ক বরিশাল বিভাগ,সাংবাদিক আল আমিন প্রিন্স সদস্য সচিব বরিশাল বিভাগ, সাংবাদিক মোহাম্মদ জুয়েল, মাদারিপুর জেলার সভাপতি সাংবাদিক দুর্জয় আব্বাস, পিরোজপুর জেলার সভাপতি  এস এম সরোয়ার হোসেন, সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, সাংবাদিক রাসেল বিশ্বাস, সাংবাদিক পারভেজ দুলাল, সাংবাদিক নাছরিন আক্তার, সাংবাদিক আরিফ বিল্লাহসহ বরিশাল বিভাগের সকল জেলা এবং উপজেলার সাংবাদিকবৃন্দ। সভায় সকল সাংবাদিকবৃন্দ তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য দেন ।

উন্নায়ন সভায় প্রধান অতিথি বলেন, সারা বাংলাদেশের এমন কোন জেলা কিংবা উপজেলা নেই যেখানে বাংলাদেশ প্রেসক্লাব নেই। আমরা শুধু বাংলাদেশ প্রেসক্লবের সদস্য নিয়েই ভাবিনা, সারা দেশের সাংবাদিকদের নিয়েই চিন্তা করি। সাংবাদিকদের ন্যয্য অধিকার আদায়ের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ভর্তি ফি নেই, মাসিক চাদাঁ নেই, অফিস ভাড়া নেই তাই সাংবাদিকরা সচ্ছ ভাবে কাজ করতে পারেন। তিনি আরো বলেন, বরিশাল বিভাগের সাবেক কমিটি বহাল থাকবে, আগামী পনের ডিসেম্বরের মধ্যে সম্মেলন না হওয়া বরিশাল বিভাগের জেলা গুলোর সম্মেলন বাস্তবায়ন করতে হবে। বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে নিকট ভবিষ্যতে বিভাগীয় পিকনিক বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন সাংবাদিক জহিরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ