মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট

পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং

পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং
​পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাব পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আজ ১৫ই আগষ্ট এক সাংগঠনিক উন্নয়ন সভা আয়োজন করা হয়েছে।
​উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব পিরোজপুর জেলা শাখার সভাপতি এস এম সরোয়ার হোসেন।
​সংগঠন সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
​এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের পিরোজপুর জেলা শাখার সভাপতি এস এম সরোয়ার হোসেন জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং মুক্ত গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বাংলাদেশ প্রেস ক্লাব সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় আজ ১৫ আগষ্ট সাংগঠনিক উন্নয়ন সভাটি পিরোজপুর জেলা শাখার প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করতে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
​উক্ত সভায় জেলা শাখার সকল কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ