মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ৩ জনকে গনপিটুনি ।

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ৩ জনকে গনপিটুনি ।
ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা থেকে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় ৩ জনকে গনপিটুনি ও মাইক্রো ভাংচুর করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েল (৪০), বাচ্চু (৩৫) ও হাফিজকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার খৈয়াগাঁও এলাকা কেসি রোডে একটি মাইক্রো অপর আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ওই অটোরিকশা নিয়ে চলে যাচ্ছিলো মাইক্রোর যাত্রীরা। এতে ধাওয়া করে এলাকাবাসী মাইক্রো ও অটোরিকশায় আটক ফেলে।

এসময় মাইক্রোর ভেতর থাকা ৩ জনকে গনপিটুনি দেয় ও মাইক্রো ভাংচুর করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানান, কেসি রোডে একটি মাইক্রো অপর আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এরপর ধাওয়া দিয়ে ওই মাইক্রোকে এলাকাবাসী আটক করে ভাংচুর করে। এসময় মাইক্রোতে থাকা ৩ জনেক মারধর করে। তিনি আরো জানান, আহত অবস্থায় ওই ৩ জনেক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ