বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

মাদারীপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মাদারীপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

রাকিব হাসান মাদারীপুর  থেকে।

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং সংহতি জানিয়ে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠন।

গতকাল দুপুরে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের সুমন হোটেল এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর কলেজ ক্যাম্পের প্রধান সড়কে

এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা নিশ্চুপ সারা বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিদের ওপর এই অমানবিক নির্যাতন মেনে নেবে না মুসলিম বিশ্ব।’

ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং আন্তর্জাতিক আদালতে ইজরাইলের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা।

এসময় বক্তব্য দেন, মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায় মেহেদী হাসান জাকির,  ও সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ন আহ্বায় মাহামুদুল হাসান, ফয়সাল হোসেন , নূর হোসেন  এছাড়া জেলার ছাত্রদল নেতা মোহাম্মদ ইকবাল হোসাইন ও কলেজ শাখা  ছাত্রদলের সভাপতি প্রার্থী ইমরান হোসেন ও ইব্রাহিম, সজিব হোসেন এছাড়া জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ