মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আ.লীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আ.লীগ
ও যুবদল নেতা গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান, আখাউড়া থেকে।

ব্রাহ্মবাড়িয়ায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ চারজন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও যুবদলের সাবেক নেতা। এছাড়া এক নারীকেও মাদকসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সংশ্লিষ্ট থানা পুলিশ এসব বিষয় নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ বিজয়ননগর উপজেলার মাদবেরবাগ এলাকার আনোয়ার হোসেন ও খাটিঙ্গা এলাকার রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে রফিকুল উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব। এ সময় পাচারকাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এদিকে ডেভিল হান্ট অভিযান পরিচালনার সময় মনিয়ন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাছির উল্লাহ ভূইয়াকে ৯০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাছির উল্লাহ;ও বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ তিন হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরিয়ম নামে ওই নারীর বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার সাকারিয়া গ্রামে। তিনি থাকেন নারায়ণগঞ্জ জেলা সদরের নন্দলালপুর এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ