নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে জিরবাড়িতে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ পাওয়া গিয়াছে। নেছারাবাদ থানায় অভিযোগ সূত্রে এবং ভুক্তভোগীদের তথ্য মতে জানা যায় যে, মোঃ খোকন (৩৫) পিতা মোঃ আব্দুস সালাম, দাদির বাবার বাড়ির পৈত্রিক সম্পত্তি বিক্রি করার জমাকৃত টাকা চাওয়ায় মোঃ সোহেল, মোহাম্মদ সুমন, মোঃ সুজন মোহাম্মদ সিয়ামসহ আরো কিছু অপরিচিত লোক মোহাম্মদ খোকন কে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করেন। মারপিটের চিৎকার শুনে মোসা, জীবন নেতা, মোঃ বেলাল, মোসা বিউটি বেগম, ছুটে আসলে বিবাদীগন তাদের উপরও আক্রমন করেন। দাদি রাবেয়া খাতুন তার পিতার বাড়ি হইতে কিছু সম্পত্তি পায় পরবর্তীতে উক্ত সম্পত্তি বিক্রয়ের টাকা বিবাদীদের নিকট জমা রাখেন। রাবেয়া খাতুন অসুস্থ হলে উক্ত টাকা বারবার চাইলেও বিবাদীগণ টাকা ফেরত দেয়নি। কিছুদিন পরে অসুস্থতায় রাবেয়া খাতুন গত ১৫/১০/২০২৬ ইং তারিখ মারা যান।পরের দিন ১৬/১০/২০২৬ ইং তারিখ বিবাদীদের কাছে মৃত ব্যাক্তির ইসলামী অনুষ্ঠান এবং কবর বাধানোর কথা বলার সময় বিবাদীগন আক্রান্ত করেন।গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মোঃ খোকনসহ অন্যান্যদের নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য নিয়ে আসেন।
মোঃ খোকন বাদি হয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।