শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ। পিরোজপুর জেলা ডিবির হাতে ৪০৫ পিছ ইয়াবা সহ আটক এক। বাহাদুরাবাদে অবৈধ বালু উত্তোলন, একজনের ৬ মাসের কারাদণ্ড নেছারাবাদের স্বরূপকাঠী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের জরিমানা। নেছারাবাদে এতিম ভাতিজির সম্পত্তি দখল করে গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষক দম্পত্তির বিরুদ্ধে। পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি)তে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) অটো চালকের মর্মান্তিক মৃত্যু নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন

নেছারাবাদের স্বরূপকাঠী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস কাউন্টারকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, তাদেরকে তাৎক্ষণিকভাবে সেই অর্থ ফেরত দেওয়া হয়। এতে উপস্থিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে তারা স্বাগত জানান।

নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ বলেন, “যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ এলেই নেছারাবাদের ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় যেন অলিখিত নিয়মে পরিণত হয়। অভিযোগ রয়েছে, কিছু কাউন্টার পরিচালক যাত্রীর চাপকে পুঁজি করে ঢাকার অভ্যন্তরে চলাচলকারী লোকাল বাস দূরপাল্লার বাস হিসেবে ব্যবহার করে অতিরিক্ত ভাড়া আদায় করেন। এসব বাসের অনেকগুলোর ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। একমুখী দরজাবিশিষ্ট ও ফিটনেসবিহীন বাসে যাত্রী পরিবহন করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ