মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

নেছারাবাদের সারেংকাঠী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার

নেছারাবাদ(স্বরূপকাঠী) প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মারামারির মামলার ভিত্তিতে চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
নেছারাবাদ থানার ডিউটি অফিসার জানান, চেয়ারম্যান নজরুল ইসলামকে রাতে থানায় আনা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গ্রেফতারকৃত চেয়ারম্যানের স্ত্রী মোছা. মমতাজ বেগম দাবি করেছেন, তার স্বামী নির্দোষ। তিনি বলেন, “আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেছেন বলেই হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে।”
চেয়ারম্যান নজরুল ইসলাম নেছারাবাদের ১০নং সারেংকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন। পাশাপাশি তিনি পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, “একটি মারামারির মামলার ভিত্তিতে চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ