মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

নেছারাবাদে হিন্দু নেতা ও সাংবাদিকদের সাথে আলাদা আলাদা মতবিনিময়-

‎সন্তান যেমন মায়ের গর্ভে নিরাপদে থাকে জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুরা তেমনি নিরাপদে থাকবে –শামীম সাঈদী

নেছারাবাদ(‎পিরোজপুর) প্রতিনিধি :

‎গতকাল বৃহস্পতিবার নেছারাবাদ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে শামীম সাঈদী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন কর্মী বা কোন জনশক্তি  অমুসলিমদের উপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর কোন নির্যাতন কারো বাড়ি-জমি দখল করেনি। সাঈদী সাহেব যখন এমপি ছিলেন তখন সেখানকার হিন্দুরা বলতেন কুসুম যেমন ডিমের মধ্যে নিরাপদ থাকে আমরা তেমন নিরাপদে ছিলাম। শামীম সাঈদী বলেন, আমি বলি মাছ যেমন পানিতে সন্তান যেমন মায়ের গর্ভে নিরাপদে থাকে জামায়াত ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীরাও তেমনি নিরাপদ থাকবে। সংখ্যা লঘু বলে কোন কথা বাংলাদেশে থাকবেনা। তিনি আগামী নির্বাচনে ভয়ের ঊর্ধে উঠে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন- জেলা কর্ম পরিষদ সদস্য ও নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর জনাব মো আবুল কালাম আজাদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা মো জহিরুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মো গোলাম আযম আছলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল হালিম, মো মাসুম বিল্লাহ প্রমূখ।
‎অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ  করেন- বাবু নারায়ন,
‎স্বাগত বক্তব্য রাখেন – জনাব, মোঃ আবুল কালাম আজাদ। উপজেলা হিন্দু নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বাবু দিলিপ শিকদার বুলু, বাবু নারায়ন চন্দ্র ডাকুয়া, বাবু তাপস মজুমদার, সমিরর বাবু, মানিক সরকার, বাবু কার্তিক শাহা, বাবু অসীম কর্মকার, বাবু জেহরলাল শাহা,বাবু অসীম কুমার শাহা।
‎অপর দিকে শামীম সাঈদীর সাংবাদিকদের সাথে মতবিনিময়-
‎হিন্দু নেতাদের সাথে মতবিনিময়ের পরে নেছারাবাদ উপজেলার সকল প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। তিনি নির্বাচিত হলে পিরোজপুর-২ আসনকে একটি মডেল সংসদীয় আসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এ জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আহবান জানান। তিনি এই আসন থেকে নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও যৌতুক বন্ধ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে, তিনি জগন্নাথকাঠী বন্দরে জনসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ