বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

নেছারাবাদে এতিম ভাতিজির সম্পত্তি দখল করে গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষক দম্পত্তির বিরুদ্ধে।

আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা ও রায় অমান্য করে এক এতিম নারীর পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল, গাছ কেটে বিক্রি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী কানিজ ফাতেমা ( ৩৩) বাদী হয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বলদিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত শরীফ মো: বদিউজ্জামানের কন্যা কানিজ ফাতেমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১ একর ৪৭ শতাংশ জমি নেছারাবাদ উপজেলার জিলবাড়ী গ্রামের সোনারঘোপ মৌজায় (খতিয়ান নং ২৯৯৯, জে.এল নং-১) অবস্থিত। ভুক্তভোগী নারী বরিশালে বসবাসের সুযোগে স্থানীয় শরীফ মো: কামরুজ্জামান (৫২) এবং তার স্ত্রী মুর্শীদা ইয়াসমিন (৫০) দীর্ঘ ৬ বছর ধরে উক্ত সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হয়রানি ও ঝামেলা করে আসছিলেন। পূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশের মাধ্যমে সীমানা নির্ধারণ করে দেওয়া হলেও অভিযুক্তরা তা অমান্য করে জোরপূর্বক জমি ও বসত ঘর দখলের চেষ্টা চালায়।
বিবাদীগণ পিরোজপুর আদালতে ২০২০ সালে একটি মামলা দায়ের করেন (এমপি নং- ৪১৬/২০২০)। বিবাদীরা আদালতে হাজির না হওয়ায় আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে বিবাদীরা পুনরায় ২০২৫ সালে আবারও মামলা দায়ের করেন (এমপি নং- ৩৪/২০২৫)। গত ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আদালত পুনরায় বাদীর পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।

ভুক্তভোগী কানিজ ফাতেমা অভিযোগে উল্লেখ করেন, আদালতের দুই দফা রায় উপেক্ষা করে গত ৩১ মে, ২০২৬ তারিখে বিবাদীরা জোরপূর্বক তার সম্পত্তিতে প্রবেশ করে এবং সেখানে রোপণকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে অন্যের নিকট বিক্রি করে সরিয়ে ফেলে। এই খবর পেয়ে ভুক্তভোগী বাধা প্রদান করতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখম করে সম্পত্তি ভোগদখল করার হুমকি প্রদান করে।

বর্তমান পরিস্থিতিতে ভুক্তভোগী নারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি তার রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তির সঠিক ভোগদখল নিশ্চিত করতে এবং বিবাদীদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে নেছারাবাদ থানার এসআই মোঃ ইয়াছিন খান জানিয়েছেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ