সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান

ডাসারে আনসার ভিডিপি”র উদ্যোগে ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন কর্মসূচী পালিত

ডাসারে আনসার ভিডিপি”র উদ্যোগে ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন কর্মসূচী পালিত।      মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে ডাসার উপজেলা চত্বরে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে ৫০ টি ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।

সারা দেশের ন্যায় বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৫০ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন কর্মসূচী পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে এই কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিরব বিশ্বাস এবং ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের ভাতাভোগী দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডার বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ