মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

আশুগঞ্জে সাংবাদিকের উপর হামলা, মামলা দায়ের

আশুগঞ্জে সাংবাদিকের উপর
হামলা, মামলা দায়ের

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমনের উপর হামলার ঘটনায় নয় জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাংবাদিক ইসহাক সুমন নিজেই বাদী হয়ে আশুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিলু মিয়ার ছেলে আরিফ মিয়া, আতাব উল্লাহ মিয়ার ছেলে সালাউদ্দিন, জিল্লু মিয়ার ছেলে আরিফ মিয়া ও লালু মিয়া, কুদ্দুস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ও কামাল মিয়া, লীল মিয়ার ছেলে মিলন মিয়া ও জীবন মিয়া, শফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন। মামলায় অজ্ঞাতানামা আরো ১০-১২জনকে আসামী করা হয়েছে।
এদিকে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আশুগঞ্জ প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পৃথক বিবৃতিতে এসব সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে হামলাকাদিরকে দ্রæত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মামলায় উল্লেখ করা হয়, দুর্গাপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে ২৭ মার্চ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হলে ৬ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এসব ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ৭ এপ্রি বিকেলে দুর্গাপুর গ্রামে গেলে ইসহাক সুমনের উপর হামলার ঘটনা ঘটে। আহত ইসহাক সুমন হাসপাতালে চিকিৎসা নেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, সাংবাদিকের দেওয়া অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামীদেরকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ