সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান

পিরোজপুর -২ আসনে নেছারাবাদে বিএনপি’র তৃমূখী নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধিঃ
নিজেদের মধ্যে অনৈক্য থাকলে তার ফল যে কত খারাপ হয় তার জলন্ত উদাহরণ পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি। এ সমৃদ্ধ জনপদে বাঘা বাঘা নেতা, শিক্ষিত জনগোষ্ঠী, অর্থ নৈতিকভাবে সাবলম্বী এবং প্রায় দু লাখ ভোটার অধ্যুসিত হওয়া সত্বেও আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন পাননি কেউ। নিজ স্বার্থ হাসিল করতে গিয়ে এলাকার স্বার্থ বিসর্জন দিয়েছেন তারা । নিজেদের মধ্যে নেতৃত্বের বজায় রাখার কারনে
উপজেলার জনগনকে অন্য উপজেলার খেলার পুতুলে পরিনত করছে তারা। নেছারাবাদ বিএনপির কারনে পিরোজপুর ০২ আসনটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যার জন্য পিরোজপুর ০২ আসনের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা নেছারাবাদ বিএনপি নেতৃত্বের বিভাজনকেই দায়ী করছেন।

মুলত নেছারাবাদ উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে তিনটি নেতৃত্বে বিভক্ত। একটির নেতৃত্বে রয়েছেন বিএনপির সাবেক উপজেলা সভাপতি মোঃ ফখরুল আলম। অন্য একটি অংশের নেতৃত্বে রয়েছেন বিএনপির সাবেক উপজেলা আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান অহিদ এবং আরেক গ্রুপের নেতৃত্ব রয়েছেন বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। কিন্তু উপজেলাবাসী আশায় ছিলো এলাকার স্বার্থে হলেও নির্বাচনকে সামনে রেখে অবশ্যই তারা কোন্দল ভুলে একই কাতারে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। এ বিষয়ে রাজনৈতিক সচেতন মহল মনে করছেন নেছারাবাদ উপজেলার নেতারা রাজনীতি করে ব্যাবসার সিস্টেমে।
তারা মুলত রাজনীতি করে নিজের জন্য। তারা
কর্মকর্তা হতে রাজী নয় কর্মচারী থাকতেই বেশী পছন্দ করেন।

এদিকে বিএনপির হাইকমান্ড নেছারাবাদ উপজেলা থেকে প্রার্থী মনোনয়ন না দিয়ে এ আসনটিকে কতটা ঝুঁকিতে ফেলেছে তা কিছুদিন পরেই উপলব্ধি করতে পারবে। এ আসনে জামাআতে ইসলামির মনোনীত প্রার্থী শামীম সাইদী ভান্ডারিয়া উপজেলা ঘেঁষা জিয়ানগর উপজেলার অধিবাসী। বর্তমান বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভান্ডারিয়া উপজেলার নাগরিক। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তিনিও ভান্ডারিয়ার অধিবাসী। যদি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে আনোয়ার হোসেন মঞ্জুও দলীয় প্রতীক বাইসাইকেল নিয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হবেন। এখন দেখা যাচ্ছে তিন জনই পিরোজপুর ০২ আসনের দক্ষিণাঞ্চলের অধিবাসী।
উত্তরের দুটি উপজেলা কাউখালী এবং নেছারাবাদ রয়েছে ফাঁকা। আর এ ফাঁকা মাঠ দখলে প্রার্থীরা মরিয়া। ইতিমধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর প্রার্থীরা মাঠ চষে বেড়ালেও জেপি হিসাব কষছে অন্য ভাবে। তারপরও বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই মাহমুদ হোসাইনকে নিয়েও তার কর্মী সমর্থকদের মধ্যে চলছে নতুন হিসাব নিকাশ। সব মিলিয়ে পিরোজপুর ০২ আসনটি হতে যাচ্ছে বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ