বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় দোকানে তালা,অতঃপর গভীর রাতে দোকানে চুরির অভিযোগ।

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় দোকানে তালা,অতঃপর গভীর রাতে দোকানে চুরির অভিযোগ।মাদারীপুর প্রতিনিধি । মাদারীপুরের শিবচরে হোসেনের হাট এলাকায়, রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সাইফুল ইসলাম (২৬) নামের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন । সাইফুল ইসলাম বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর হোসেনের হাটের একজন অটো পার্টসের ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, ১৭/০৫/২৫ তারিখ সকালে তার দোকানে গিয়ে রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার ৫,০০০/-টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ার কারনে তারা সাইফুলকে দোকান থেকে জোর পূর্বক বের করে দিয়ে সাটার নামিয়ে তালা লাগিয়ে দেয়। এ ঘটনার তিনদিন পরে ওই বন্ধ দোকানে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে আমার দোকানে গিয়ে আমার নিকট হইতে বিভিন্ন অংকের টাকা পয়সা নিত অভিযুক্তরা। এছাড়া বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিত। তারা নেশা করে তাই তাদের সাথে কোন বাকবিতন্ডায় যেতাম না। দোকানে তালা দেওয়ার তিনদিন পর সেই দোকানে সাটারের তালা ভেঙ্গে ১টি hp ল্যাপটপ, ক্যাশবাক্সে থাকা নগদ ৪০,০০০/- টাকা এবং ১,০০,০০০/- টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ পার্টস নিয়া যায়। এ বিষয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি । সাইফুল আরো বলেন শুধু আমার সাথে নয় এ বাজারে আরো অনেকের সাথে এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইয়াসিন হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,এই সব অভিযোগ মিথ্যা।

এই বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রতন শেখ বলেন,অভিযোগ পেয়েছি, তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছেন,ঘটনার সত্যতা পাওয়া গেলে,আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ