আরিফ বিল্লাহ।নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর তদারকিতে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো: মাহাবুব এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/মোঃ আতিকুর রহমান, এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয় । উক্ত আভিযানিক টিম অদ্য ০৮/০৬/২০২৬ খ্রি: তারিখ ভান্ডারিয়া থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। বিশ্বস্ত সূত্রে জানতে পেরে একজন মাদক ব্যবসায়ী ভান্ডারিয়া থানাধীন, ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মধ্য মেদিরাবাদ সাকিনের হরিদাস এর বসত ঘরের সামনে হতে ৪০৫ পিস ই’য়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১) মুহাম্মদ মওদুদ ওরফে শহিদ সরদার (৪১) পিতা – মৃতঃ মনসুর আলী, মাতা- জাকিয়া বেগম, সাং – মধ্য মেদিরাবাদ, ৭ নং ওয়ার্ড, ইউ- ভিটা বাড়িয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর কে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।