মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

মিথ্যা চুরির অপবাদ সইতে না পেরে নেছারাবাদে অটোচালকের আত্মহত্যা।

আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চুরির অভিযোগে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে গণপিটুনির পর এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ আল মামুন সবুজ (২৫) উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়ারী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির খানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবারের অভিযোগ, গত ১ মার্চ সকাল ১০টার দিকে গ্রাম চৌকিদার মো. হানিফ, স্থানীয় দোকানদার রুবেল ও আব্দুল হাই সবুজকে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যান। বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, তিনি নাকি দুটি দোকান থেকে সিগারেট ও টাকা চুরি করেছেন।

নিহতের মা শাহিদা বেগম বলেন, “আমার ছেলে অটোরিকশা চালিয়ে সংসার চালাত। আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি তাকে বেদম মারধর করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়িতে ফিরে লজ্জা ও অপমান সইতে না পেরে সে বিষ পান করে।”

স্ত্রী সুমি বেগমের দাবি, জোরপূর্বক মারধর করে তার স্বামীর কাছ থেকে চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। “আমার বাবার সামনেও তাকে মারধর করা হয়। পাঁচ বছর বয়সি ছেলে জুনায়েদের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলে সে বলেছিল, সে চুরি করেনি। মিথ্যা অপবাদ সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। আমরা জড়িতদের বিচার চাই,” বলেন তিনি।

অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড চৌকিদার মো. হানিফ বলেন, সবুজ প্রকাশ্যে চুরির কথা স্বীকার করেছিলেন। “ইউনিয়ন পরিষদে এনে তার বিচার করা হয়েছে। পরে শুনেছি, সে বাড়িতে গিয়ে বিষ খেয়েছে,” দাবি তার।

সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শানু বলেন, “সে চুরির কথা স্বীকার করেছিল। উপস্থিত উত্তেজিত জনতা কয়েকটি কিল-ঘুষি দিয়েছে। হয়তো মানসিক কষ্টে আত্মহত্যা করে থাকতে পারে।”

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আব্দুল্লাহ আল মামুন সবুজ নামে এক যুবকের মরদেহ থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রোববার ইফতারের সময় তিনি বিষ পান করেন এবং সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী হলে ছাড় পাবে না,” বলেন তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ