কালকিনিতে দুই উপজেলায় বিনামূল্যে ৩৩০০ উফশী নারিকেল চারা বিতরণ
বি এম হানিফ মাদারীপুর থেকে।
মাদারীপুরের কালকিনিতে বিনামূল্যে কালকিনি ও ডাসার উপজেলার কৃষক পেলেন উফশী নারিকেল চারা। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষক প্রণোদানা কর্মসূচির আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালকিনি অফিসের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই নারিকেল চারা বিতরণ করা হয়। ২৩ জুন সোমবার বিকেলে কালকিনি ও ডাসার উপজেলা মোট ৬ শত ৬০ জন কৃষক কে ৫ টি করে মোট ৩ হাজার ৩০০ শত নারিকেল চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মাদারীপুর ড. সন্তোষ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলামসহ অন্যান্য অফিসার বৃন্দ।