কালকিনিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
,কালকিনি-ডাসার
(মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত (৪০) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়। আড়িয়াল খাঁ নদের সাথে সংযুক্ত উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খালের কচুরিপানা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয়রা জানান, লাশটি আঁড়িয়াল খাঁ নদী থেকে জোয়ারের পানিতে খালে ভেসে আসতে পারে।
বৃহস্পতিবার (২৬জুন) সকালে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ ও নৌপুলিশ একত্রে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সংগ্রহ করে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন- মাদারীপুর নৌপুলিশ এর সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা থেকে মর্গে পাঠানো হবে।