আগামী ৭ নভেম্বর, ২০২৫ শুক্রবার ছারছিনা দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে পিরোজপুর -২ আসনের নির্বাচনী কার্যক্রম- শামসুল আলম।
নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুর-২ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি; সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এবং নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান শামসুল আলম। নির্বাচন প্রস্তুতি নিয়ে আগামী শুক্রবার তার প্রথম পথ যাত্রা। একান্ত আলাপে শামসুল আলম বলেন, আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ৭ নভেম্বর, ২০২৫ শুক্রবার ছারছিনা দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে পিরোজপুর -২ আসনের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
প্রোগ্রাম সূচি:
বেলা ১টা: পবিত্র জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত।
বেলা ২টা: দুপুরের খাবার।
বিকেল ৩টা: থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও স্বরূপকাঠি বাজার ও উপজেলায় গণসংযোগ।
৫:৩০ ইন্দুরহাট মসজিদে মাগরিবের নামাজ আদায় এবং ইন্দুর হাট ও মিয়ার হাট বাজারে গণসংযোগ।